ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

আজও জনতার রোষানলে বইমেলা থেকে বের হতে বাধ্য হয়েছেন মুশতাক-তিশা দম্পতি

ads

আজও  জনতার রোষানলের শিকার হয়ে বইমেলা থেকে বের হতে বাধ্য হয়েছেন খন্দকার মুশতাক ও তিশা। প্রচণ্ড রকম শ্লোগানের মুখে মেলায় এসেও নিরাপত্তাকর্মীদের সহায়তা নিয়ে তাদের বেরিয়ে যেতে হয়েছে। শেষ পর্যন্ত তারা স্টলে বসতে পারেননি। নিরাপত্তাকর্মীরা এসে তাদের প্রবল প্রতিরোধের মুখে তাদের বের করে আনেন। যদি নিরাপত্তাকর্মীরা বের করে না আনতেন তাহলে তারা অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে পারতেন।


তবে SaveSaveজনতা সেখানে ক্রমশ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এর আগে বইমেলায় প্রবেশ করে তিশা বলেছিলেন, আমারও ইচ্ছে করে বিভিন্ন স্টলে গিয়ে ঘুরে ঘুরে দেখতে। আমি অনেক বই পড়ি, সায়েন্স ফিকশন পড়ি। কিন্তু সেই সুযোগটা পাই না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এমনটাই বলছিলেন সিনথিয়া ইসলাম তিশা। স্বামী খন্দকার মুশতাক আহমেদের সঙ্গে বইমেলায় আসেন।


গতকাল গভীর রাতে এক ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানিয়েছেন অসম বিয়ের ঘটনায় আলোচিত মুশতাক-তিশা দম্পতি। সোমবার রাত ১টা ৩০ মিনিটে এক ভিডিও বার্তায় তারা এই আকুতি জানান। যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page